×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনামূল্যে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি বই বিতরণ করা হয়েছে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক:-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত গত ১১ বছরে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক,দাখিল,দাখিল (ভোকেশনাল) ও এস.এস.সি (ভোকেশনাল) স্তরের শিক্ষার্থীদের মাঝে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি শিক্ষক নির্দেশিকাসহ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি আরো জানান, এর মধ্যে শিক্ষকদের মধ্যে ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি শিক্ষক নির্দেশিকা এবং ২৯৫ কোটি ১ লাখ ২০ হাজার ৭৮৪ কপি শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক রয়েছে। আর ২০১৪ শিক্ষা বর্ষ থেকে প্রাক- প্রাথমিকের শিক্ষার্থীদেরও এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
মন্ত্রী জানান, বিতরণ করা বইয়ের সংখ্যা ২০১০ সালে ছিল ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১টি, ২০১১ সালে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি, ২২ কোটি ১২ লাখ ১৩ হাজার ৩৩৩টি, ২০১৩ সালে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি, ২০১৪ সালে ৩১ কোটি ৭৮ কোটি ১২ হাজার ৯৬৬টি, ২০১৫ সালে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি, ২০১৬ সালে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি, ২০১৭ সালে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি ২০১৮ সালে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি এবং ২০১৯ সালে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat