×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২২
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সততা ও দক্ষতার সাথে কাজ করে লক্ষ্য অর্জন করতে হবে : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সম্মিলিত ভাবে সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।
আজ শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ ও সংস্থা সমুহের প্রধানদের সাথে ২০১৯-২০২০ সময়ের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
টিপু মুনশি বলেন, গতানুগতিক কাজের বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলা না করলে ভালো ও নতুন কিছু করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদেরও একই ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে। ভালো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ২০৪১ সালে উন্নত দেশে পরিনত হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ চা বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, যৌথ মূলধনী কোম্পানী ও ফার্ম সমুহের নিবন্ধকের কার্যালয়, ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট এর প্রধানগণের সাথে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্রাচার্য্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীরসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংস্থা সমুহের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat