×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২২
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কম্বোডিয়ায় ভবন ধসে ৩ জন নিহত

নিউজ ডেস্ক:-কম্বোডিয়ার সমুদ্র সৈকত এলাকায় শনিবার নির্মাণাধীন একটি ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। খবর এএফপি’র।
সমুদ্র সৈকতের সাথে লাগোয়া সিহানৌকভিল শহরে সাততলা বিশিষ্ট ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। এ সময় ভবনের ভিতরে নির্মাণ কর্মীরা ছিল। চীনের একটি কোম্পানি ভবনটির মালিক।
প্রিয়াহ সিহানৌক প্রদেশের গভর্নর ইউন মিন এএফপি’কে বলেন, ‘আমরা একটি লাশ উদ্ধার করেছি এবং ধ্বংস্তুপের ভিতরে আরো দু’টি লাশ দেখেছি।’
তিনি আরো জানান, এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।
ভবনটির ভিতরে আরো অনেকে চাপা পড়ে থাকার আশংকায় সেখানে জোরদার উদ্ধার তৎপরতা চালাতে দেখা যাচ্ছে বিভিন্ন ছবিতে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘ভবনটির ধ্বংস্তুপের ভিতরে ৩০ জনের বেশি লোক রয়েছে।
তিনি বলেন, নিহতদের সকলেই কম্বোডিয়ার নাগরিক। এদের মধ্যে দু’জন নির্মাণ কর্মী ও একজন দোভাষী।
গভর্নর ইউন মিন আরো জানান, চীনের এক নাগরিক ভবনটির মালিক। তিনি কম্বোডিয়ার এক মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat