×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২১
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় সহযোগিতা করবে রাশিয়া

নিউজ ডেস্ক:-ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ে বাংলাদেশকে রাশিয়া সহযোগিতা করবে।
রাশিয়া সফররত বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে রুশ অর্থনৈতিক উন্নয়ন উপমন্ত্রী এবং রাশিয়ার ‘ফেডারেল সার্ভিস ফর স্টেট রেজিস্ট্রেশন, ক্যাডাস্ট্রে এন্ড কার্টোগ্রাফি’র (রোজরিস্তার) প্রধান ভিক্টোরিয়া আব্রামচেঙ্কোর মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত রোজরিস্তার সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজ ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের ভূমিমন্ত্রী রুশ মন্ত্রীকে জানান, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা এখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্র বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণরুপে ডিজিটালাইজড হয়ে যাবে।
ভূমি আপীল বোর্ড-এর চেয়ারম্যান মো. আব্দুল হান্নান এ সময় মন্ত্রীর সাথে ছিলেন। উল্লেখ্য, দ্বিপক্ষীয় বৈঠকে জিও-পোর্টাল, ব্লকচেইন রেজিস্ট্রেশন প্রযুক্তি, কৃষি জমি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ভূমি জরিপ, ভূমি সার্ভিস, ল্যান্ড জোনিং, বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহার, বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিনিময় ইত্যাদি বিষয়ের উপর আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের ভূমি আপীল বোর্ডের সদস্য আবুহেনা মোস্তফা কামাল, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সচিব মোঃ হাফিজুর রহমান চৌধুরী, রাশিয়ার রোজরিস্তার উপপ্রধান নাদেজদা সামোয়লোভা ও ম্যাক্সিম স্মার্নঅফ সহ দুই দেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত সংস্থার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat