×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একমাত্র আইনগত প্রক্রিয়াতেই বেগম খালেদা জিয়া মুক্তি পেতে পারেন : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একমাত্র আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কারাগার থেকে মুক্তি পেতে পারেন।
তিনি বলেন, ‘বেগম জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। কোন আন্দোলনের মাধ্যমে নয়, কেবলমাত্র আইনগত প্রক্রিয়াতে শুধু তার মুক্তি সম্ভব।’
তথ্যমন্ত্রী আজ রাজধানীর বারিধারাতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, বিএনপি সময় সময় আন্দোলনের ভয় দেখায়। কিন্তু দেশবাসী কখনো জানতে পারে না আন্দোলন কবে করবে তারা। তাই তথ্যমন্ত্রী বিএনপিকে অযথা এ ধরনের সস্তা কথা না বলার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়া ইতোমধ্যে আদালতের মাধ্যমে কয়েকটি মামলায় জামিন লাভ করেছেন। তাই, অন্য কোন পথে নয়, একমাত্র আদালতের মাধ্যমেই সিদ্ধান্ত হতে হবে বেগম জিয়া মুক্তি পাবেন কি না।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করায় সাফল্য উদযাপন করতে আজ এক অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ছাত্রদের শিখতে হবে কিভাবে স্বপ্ন দেখতে হয়। একজন মানুষের জন্য স্বপ্ন দেখা খুব জরুরি। স্বপ্ন ব্যতিত কেউ সামনের দিকে ধাবিত হতে পারে না। স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টাও দরকার।
তিনি বলেন, ‘তুমি যদি প্রচেষ্টা না নাও তা হলে তোমার স্বপ্ন সত্য হবে না। শুধুমাত্র নিজের জন্য স্বপ্ন না দেখে ছাত্রসমাজকে সমাজের জন্য স্বপ্ন দেখার আহবান জানান।’
মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেধাবী শিক্ষার্থীদেরকে আরো বেশি বৃত্তি প্রদানের আহবান জানান।
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাশেম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat