×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর। নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলেন আদালতের রায়ে তাদের দলের জন্মই অবৈধ।
মন্ত্রী আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা নামক স্থানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ না করার আহবান জানিয়ে বলেন, ‘ত্যাগীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না। ক্ষমতার দাপট দেখাবেন না। সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি কোনো কাজে আসবে না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সুবিধাবাদীদের দল না। দুঃসময়ে সুবিধাবাদী, বসন্তের কোকিলদের হাজারও বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না। দলের স্বার্থে কাজ করুন। ত্যাগী, অসুস্থ ও অস্বচ্ছল কর্মীদের পাশে দাঁড়ান।’
‘তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখার উপর গুরুত্বারোপ করে কাদের আরো বলেন, ‘নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্য সংগ্রহ অভিযানের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। নতুন করে সমর্থক সৃষ্টি করতে হবে, কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীদের তিনি এসময় দলের প্রাণ হিসাবে অভিহিত করেন।
কাদের বলেন, ‘আওয়ামী লীগের আত্মা পরে আছে তৃণমূলে। অসংখ্য গরিব, দুঃখী, কর্মীর ঘরে আছে আওয়ামী লীগের আত্মা। আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে হবে। গরিব দুঃখী কর্মীদের ভালোবাসতে হবে। সহানুভূতি দেখাতে হবে। তাদের পাশে দাঁডাতে হবে।’
পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো: ফেরদাউস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক এ এইচ এম শাখাওয়াত আকতার এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat