×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধামইরহাটে পাট ক্ষেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:- নওগাঁর ধামইরহাটের একটি পাট ক্ষেত থেকে দুই যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পরাণপুর গ্রামের নির্জন এলাকার পাট ক্ষেত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নওগাঁর ধামইরহাট-বদলগাছী ও জয়পুরহাট জেলার সীমান্ত এলাকায় পরাণপুর গ্রামের ওই নির্জন পাট ক্ষেতের আশেপাশে আজ সকালে স্থানীরা মাঠে কাজ করতে যান। এ সময় পাট ক্ষেত থেকে পচা দুর্গন্ধ বের হলে ওই পাঠ ক্ষেতের মধ্যে গিয়ে দুই যুবকের অর্ধ গলিত মৃতদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে কি ভাবে হয়েছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat