×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাশুড়ি মধু চোপড়ার জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন নিক জোনাস

বিনোদন ডেস্ক: - শাশুড়ি মধু চোপড়ার জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন নিক জোনাস। মাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে ও জামাইয়ের আদুরে বার্তায় সিক্ত ডা. মধু চোপড়া।

গত বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হিন্দু ও খ্রিস্টান রীতিতে গাঁটছড়া বাঁধেন মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস ও বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রে বাস করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ শাশুড়ির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়ে নিক জোনাস লিখেছেন, ‘শুভ জন্মদিন। আপনাকে ভালোবাসি!’

ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘সেরা বার্থডে গার্ল। তোমাকে ভালোবাসি, মা।’ তাঁদের দুজনের ছবিই অন্তর্জালে ভাইরাল হয়েছে।

গতকাল ছিল বাবা দিবস। প্রয়াত বাবা অশোক চোপড়া ও শ্বশুর পল কেভিন জোনাসের উদ্দেশে আদুরে বার্তা দেন প্রিয়াঙ্কা। ভালোবাসা ও উষ্ণতা দিয়ে মেয়ে হিসেবে গ্রহণ করার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন শ্বশুরের প্রতি।

আগামীতে প্রিয়াঙ্কাকে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে দেখা যাবে। শুটিং শেষও করেছেন।

সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরবেন পিসি। ১১ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। সূত্র : ইন্ডিয়া টিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat