×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও ঐক্যফ্রন্টের কোন ইতিবাচক রাজনীতি নেই, ইতিবাচক সিদ্ধান্তও নেই : মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের কোন ইতিবাচক রাজনীতি নেই, ইতিবাচক সিদ্ধান্তও নেই।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় পানি উন্নয়ন বিভাগের নদী শাসন কাজ ও পিপুলবাড়িয়ায় শেখ হাসিনা নার্সিং কলেজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা অতীতে বাজেট দেয়ার নামে মানুষকে আরো গরীব করেছে, মানুষকে আরো নিঃস্ব করেছে, সেই দলের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া হয়েছে সেটা ঠিক নয়। বিএনপি ও গণফোরাম বাজেট প্রতিক্রিয়ায় যে বক্তব্য দিয়েছে তা শুধু বিরোধীতার কারনেই বিরোধিতা। তাদের কোন ইতিবাচক রাজনীতি নেই।
২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার যে রূপকল্প দিয়েছে, এ বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ কাক্সিক্ষত লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে।
তিনি বলেন, উন্নতশীল দেশের প্রয়োজনের জন্য যে বাজেট দেয়া হয়েছে সে বাজেট নিয়ে তারা অহেতুক সমালোচনা করছে। বর্তমান সরকার দেশের দুর্নীতি দমন ও উন্নয়নের জন্য যে কাজ করছে সেটাকেই সামনে রেখে এই বাজেট দেয়া হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই গ্রাম পর্যায়ে উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও শান্তির প্রতীক।
সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে জঙ্গি দমন হয়েছে, বিদ্যুত সমস্যার সমাধান হয়েছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশকে সম্মানীত করেছেন।
পরিদর্শন কালে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat