×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৬
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় পরিবর্তনের চিন্তা করছে সরকার :শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক:- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশ ও বিদেশের শ্রমবাজারে ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন হবে তা আমাদের গবেষণা করতে হবে। ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত। এটি এক ধরনের চ্যালেঞ্জ। দেশ ও বিদেশের শ্রমবাজারের ক্ষেত্রেও এই চ্যালেঞ্জ প্রযোজ্য। সে অনুযায়ী আমাদের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এই লক্ষ্য নিয়ে মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় ব্যাপক পরিবর্তনের চিন্তা করছে সরকার।
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের স্কিল এন্ড এনহ্যান্টসমেন্ট প্রজেক্ট (STEP) এর আওতায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জনপ্রিয় প্রতিযোগিতা স্কিলস কম্পিটিশন ২০১৮ এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, উপযুক্ত মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন করা সম্ভব।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভুইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ আলমগীর, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ। স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, এ স্কিল কম্পিটিশনে ১৬২টি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রায় ২ হাজার ৫শ’টি প্রজেক্ট জমা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ২০১৪ সাল থেকে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস কম্পিটিশন আয়োজন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat