×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৬
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে শিগগিরই নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নবম ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা আর ঝুলিয়ে রাখতে চাই না। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। এখন আমরা প্রায় চুড়ান্ত পর্যায়ে পৌছে গেছি।’
ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে গঠিত মন্ত্রিসভা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের বৈঠক শেষে একথা বলেন।
ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক বলেন, ‘প্রত্যেকেই তারা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন। বারবার বৈঠক ডেকে আর সময় ক্ষেপণ করা সমচিত নয়, প্রয়োজনও নেই। বিষয়টি ঝুলিয়ে রাখাও বাস্তব সম্মত নয়।
তিনি বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আজকের এ বৈঠক শেষবারের মতো। এরপর আমরা নিজেরা বসবো, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি আলাপ আলোচনা করে তাঁর পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবো এবং অচিরেই নবম ওয়েজ বোর্ডের রেওদাদ ঘোষণা করবো।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখন প্রায় চুড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, আশা করছি আর বেশি সময় লাগবে না। অচিরেই নবম ওয়েজ বোর্ডের রেওদাদ ঘোষণা করবো।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান, তথ্যসচিব আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
এছাড়া সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মোল্লা জালাল, শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat