×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৫
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তি কাজে লাগিয়ে তরুণদের জীবন গড়ার আহ্বান জানানেল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক:- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রযুক্তি কাজে লাগিয়ে তরুণ সমাজকে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যাদের দুই হাত এবং মেধা আছে তারা কারো ওপর নির্ভরশীল হতে পারে না। অনুসন্ধিৎসু মন নিয়ে প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে নিজেকে যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ গুলশান ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে ঢাকা-ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট আয়োজিত ‘তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর কে এম সাইফুল ইসলাম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ বক্তব্য রাখেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। নিজেদের ক্যারিয়ার ও দেশের কল্যাণে তাঁদেরকে আত্মনিয়োগ করতে হবে। মোবাইল ফোনসহ সকল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে নিজেদের জীবন গড়তে হবে।
মেধা বিকাশে শরীরের প্রতি যত্ন নেয়ার জন্যও মন্ত্রী তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সফল হতে হলে প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে।
মন্ত্রী বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আর তাঁরই সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সকল সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের মেধা বিকাশের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। তাই এখন বহিঃশত্রুর সাথে যুদ্ধ করার প্রয়োজনীয়তা নেই বিধায় তরুণ ও যুব সমাজকে কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat