×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৫
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের বোলসোনারোকে ছুরিকাঘাত করা ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য জেলে রাখার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:- ব্রাজিলের এক বিচারক গত বছরের নির্বাচনী প্রচারণা চলাকালে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ছুরিকাঘাত করা ব্যক্তিকে একজন মানসিক রোগি হিসেবে উল্লেখ করে তাকে শুক্রবার খালাস করে দিয়েছেন। তবে ‘অনির্দিষ্টকালের’ জন্য তাকে কারাগারে রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর এএফপি’র।
গত বছর ৬ সেপ্টেম্বর ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিরাস গারাইস রাজ্যের জুইস ডি ফোরায় নির্বাচনী সমাবেশ চলাকালে অ্যাডেলিও বিসপো ডি অলিভিরা বোলসোনারোর পেটে ছুরিকাঘাত করে।
এরআগে পুলিশ জানিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে বিসপো এককভাবে এ হামলা চালায়। এতে অল্পের জন্য বোলসোনারো প্রাণে বেঁচে যান।
ফেডারেল বিচারক আদালতের রায়ে বলেছেন, বিসপো একজন মানসিক রোগি। ব্রাজিলের আইন অনুযায়ী তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় না।
ওই বিচারক বলেন, তবে নিজের ‘চরম ঝুঁকির কারণে এবং বোলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট মাইকেল টিমারকে হামলার ইচ্ছার কথা জানানোয় বিসপোকে কোন একটি কেন্দ্রিয় কারাগারে রাখা উচিত হবে যাতে তিনি সেখানে চিকিৎসা নিতে পারেন।
বোলসোনারো বলেন, তিনি আদালতের এমন রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন।
বোলসোনারো মনে করেন যে এ হামলার মূল হোতাদের রক্ষা করার একটি উপায় হচ্ছে বিসপোকে মানসিক রোগি ঘোষণা করা।
তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘তারা আমাকে হত্যা করার চেষ্টা করে। আমি নিশ্চিত তারা কারা। কিন্তু আমি তাদের নাম বলতে পারছি না। আমি আগেই কাউকে দোষী সাব্যস্ত করতে চাই না।’
বোলসোনারো এ রায়ের বিরুদ্ধে আপিল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সম্ভাব্য পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat