×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৪
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজের ৫ শিশুকে হত্যা করায় মার্কিন নাগরিকের মৃত্যুদন্ড

আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। নিজের ছোট পাঁচ শিশুকে হত্যা করায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এ দন্ড দেয়া হলো। এদিকে তার সাবেক স্ত্রী তাকে ক্ষমা করে দিতে জুরিদের প্রতি অনুরোধ জানিয়েছেন কারণ শিশুরা তাকে ভালবাসে। খবর এএফপি’র।
৩৭ বছর বয়সী টিমোথি জন্সের আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেন, সে সিজোফ্রেনিক রোগে আক্রান্ত। অতএব তাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো যায় না।
জন্স তার নিজের পাঁচ সন্তানকে হত্যা করার দায়ে গত সপ্তাহে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বাবার হাতে হত্যার শিকার হওয়া এসব শিশুর বয়স ছিল এক থেকে আট বছরের মধ্যে।
বৃহস্পতিবার সাউথ ক্যারোলিনায় আদালত কক্ষে রায় শুনে স্তব্ধ হয়ে পড়া তার সাবেক স্ত্রী জন্সকে অব্যাহতি দিতে জুরিদের প্রতি আবেদন জানান।তিনি বলেন,সে আমার সন্তানদের প্রতি কোন ক্ষমা প্রদর্শন করেনি,তবে আমার সন্তানরা তাকে ভালোবাসতো,আমি আমার পক্ষ থেকে নয় সন্তানদের পক্ষ থেকে তার প্রাণ রক্ষার অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat