×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১২
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ওয়েবসাইট কনটেন্ট নির্ধারণে ১৭-সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক:-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নির্মিত ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ ও বাছাইয়ে ১৭-সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র সভায় আলোচনা ও সিদ্ধান্তের আলোকে ‘ওয়েবসাইটের কন্টেন্ট নির্ধারণ/বাছাই কমিটি’ শীর্ষক গঠন করা হয়।
১৭-সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব করা হয় যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার শাহ আলী ফরহাদকে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর অজিত কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাষ্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, কবি তারিক সুজাত, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন, সিআরআই -এর তন্ময় আহমেদ প্রমুখ।
এ কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নির্মিত ওয়েবসাইটের জন্য বিভিন্ন প্রকার কন্টেন্ট পরীক্ষাপূর্বক প্রকাশ/সন্নিবেশ করার জন্য সুপারিশ করবে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat