×
ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সবধরণের প্রস্তুতি রয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:- ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সবধরণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে বিআইডব্লিউটিসি এই ঘাটে ১৯ টি ফেরি প্রস্তুত রেখেছে। এরমধ্যে ১০টি রো রো, একটি ‘কে’ টাইপ, একটি মিডিয়াম এবং সাতটি ইউটিলিটি ফেরি। আরো একটি রো রো ফেরি দু’একদিনের মধ্যে ফেরি বহরে যুক্ত হবে। চারটি ঘাটের মাধ্যমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা হবে।’
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনকালে এসব তথ্য জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরণের প্রস্তুতি রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, শত প্রতিকূলতার মাঝেও ভালভাবে যাত্রী পারাপার করতে পারব। যাত্রীসেবা বাড়াতে বিআইডব্লিউটিসি ৩৫ টি জলযান সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রীসেবা বাধাগ্রস্তকারি চক্রদের আইন শৃংখলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।
প্রতিমন্ত্রী বলেন, আরিচা-নগরবাড়ী ঐতিহাসিক ফেরিরুটটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই রুটে শুধু যাত্রী ও মালামাল পরিবহন হবেনা, এটি দৃষ্টিনন্দনও হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat