×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৭
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক:-বগুড়া-৬ (সদর) শূন্য আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ৩ প্রার্থীর মধ্যে একজনসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র দাখিলকারী ১১ জনের মধ্যে ৮ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন-বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. জাফর আলী ও আবুল হাসান।

রিটার্নিং কর্মকর্তা জানান, পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় বিএনপি মনোনীত অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষরের গড়মিল থাকার কারণে।

যাচাই-বাছাই শেষে যে ৮ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মো. মনসুর রহমান, আওয়ামী লীগ মনোনীত এস এম টি জামান নিকেতা, বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, একই দলের রেজাউল করিম বাদশা, বাংলাদেশ মুসলিম লীগের মো. রফিকুল ইসলাম এবং দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও মো. মিনহাজ। আগামী ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ রয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শপথ গ্রহণ না করায় গত ৩০ এপ্রিল আসনটি শূণ্য ঘোষণা করা হয়। এরপর গত ৮ মে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়। তাতে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়-সীমা বেঁধে দেওয়া হয়। ওইদিন পর্যন্ত মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ৩ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রতীক বরাদ্দ শেষে আগামী ২৪ জুন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat