×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৫
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর প্রায় ২ কিলোমিটার দৃশ্যমান

নিউজ ডেস্ক:- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে আজ শনিবার সকালে পদ্মা সেতুর ত্রয়োদশ স্প্যান বসানো হয়েছে। এরই মধ্য দিয়ে সেতুর এক হাজার ৯৫০ মিটার বা প্রায় দুই কিলোমিটার দৃশ্যমান হলো। সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া প্রান্তে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩-বি নামে স্প্যান নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন তিয়ান-ই। তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেনটি ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে বেলা পৌনে ১২টার দিকে নির্ধারিত পিলারের কাছে পৌঁছে যায়। পরে আলো স্বল্পতার কারণে শুক্রবারে কাজ স্থগিত করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু করেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। অবশেষে সকাল সাড়ে ১০টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়।

পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর ত্রয়োদশ স্প্যান বসানোর সত্যতা নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুর প্রকৌশল সূত্র আরো জানায়, চলতি মাসেই শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝামাঝি ২০ ও ২১ নম্বর পিলারের ওপর সেতুর দ্বাদশ স্প্যান বসানো হয়েছিল। এখন প্রতি মাসেই এক বা একাধিক স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। এতে পদ্মা সেতুর মহাকর্মযজ্ঞে গতিশীলতা এসেছে বলে মনে করছেন তাঁরা।

শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়েছিল। চার মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান বসে। এরপর থেকে একের পর এক স্প্যান বসতে থাকে পদ্মা সেতুতে। সর্বশেষ আজ ত্রয়োদশ স্প্যান বসানো হলো মাওয়া প্রান্তে। এতে পদ্মা সেতুতে বসতে বাকি থাকল আরো ২৮টি স্প্যান।

ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য পদ্মা সেতুর ৪২ পিলারের উপর ৪১টি স্প্যান বসানো হবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হচ্ছে ১৫০ মিটার। দোতলা আকৃতির এ সেতু কংক্রিট ও স্টিলের মাধ্যমে নির্মিত হচ্ছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণে মহাকর্মযজ্ঞ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মূল সেতু নির্মাণের কাজ করছে। এ ছাড়া একই দেশের প্রতিষ্ঠান সিনো হাইড্রো নদী শাসনের কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat