×
ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৪
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় একটি অর্থনৈতিক জোন তৈরির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক:-জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, গাইবান্ধায় একটি অর্থনৈতিক জোন তৈরির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আজ রাজধানীর একটি হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ গাইবান্ধা জেলা সমিতির এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাইবান্ধা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ও ওয়ালিউর রহমান।
ফজলে রাব্বি মিয়া গাইবান্ধার উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, গাইবান্ধা সমিতির সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সমিতির পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান এবং বন্যা খরা ও শীতে অসহায় দু:স্থ মাঝে সাহায্য প্রদান করা। পরে তিনি ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat