×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২২
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে গুরুত্ব দেয়ার আহবান স্পিকারের

নিউজ ডেস্ক:-স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্যারিস ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে যথাযথ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন।
তার সাথে আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রান্স ন্যাশনাল পার্লামেন্টের সদস্য ও ফ্রান্স বাংলাদেশ ফ্রেন্ডশীপ গ্রুপের চেয়ারম্যান ড্যানিয়েল ওবোনোর মতবিনিময়কালে তিনি এ আহবান জানান ।
এ সময় তাঁরা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিরূপ প্রভাব মোকাবেলায় সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ৬ষ্ঠ স্থানে রয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিরূপ প্রভাবের নির্মম শিকার। সরকার এ সমস্যা মোকাবেলায় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস সম্প্রচার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে যথাসময়ে নিরাপদ স্থানে স্থানান্তর, দ্রুত ত্রাণ সামগ্রী সরবরাহ, উপকূলীয় বাঁধ তৈরি, লবণাক্ত ও খরা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন, বাঁধ ও বাঁধ সংলগ্ন চর এলাকায় বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী সৃষ্টি, জলবায়ু ট্রাষ্ট ফান্ড গঠন ইত্যাদি পদক্ষেপ সমূহ বাংলাদেশ নিজস্ব অর্থায়নেই সমাধা করছে। জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড গঠন এবং এ বিষয়ে বিশেষ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ ‘চ্যাম্পিয়ন অব দ্য আথর্’ পুরস্কারে ভূষিত করে।
তিনি বলেন, নতুন নতুন মাত্রার প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত প্রয়াস আরও প্রয়োজন। এক্ষেত্রে তিনি প্যারিস ঘোষনা অনুযায়ী বাংলাদেশকে যথাযথ গুরুত্ব দেয়ার আহবান জানান।
শিরীন শারমিন বলেন, জলবায়ুর প্রভাব মোকাবেলার জন্য বাংলাদেশ সকরবারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এ সংক্রান্ত দুটি সংসদীয় স্থায়ী কমিটি কাজ করে যাচ্ছে। এছাড়া সরকার ডেল্টা প্লান ২১০০ গ্রহণ করেছে। অপ্রতুল ভূমি,ঘন বসতিপূর্ণ জনসংখ্যা,জেন্ডার ইস্যু,খাদ্য নিরাপত্তা ইত্যাদি সমস্যা বিবেচনায় নিয়ে সরকারকে কাজ করতে হয়। তাসত্ত্বেও বাংলাদেশ বন্যা ও সাইক্লোন সফলতার সাথে মোকাবেলা করছে। সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দু’দেশের সংসদ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ড্যানিয়েল ওবোনো বলেন, জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ না করলে সবচেয়ে বেশি ক্ষতির শঙ্কা বাংলাদেশের। তাই আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিমন্ডলে বাংলাদেশকে সোচ্চার হতে হবে। তিনি জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রসংশা করেন এবং বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা থেকে ঝুঁকির মুখে থাকা রাষ্ট্রসমূহ শিক্ষা নিতে পারে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat