×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২২
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবম ওয়েজ বোর্ড দ্রুত হয়ে যাবে : তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বর্তমান সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক। দ্রুত নবম ওয়েজ বোর্ড হয়ে যাবে।
তিনি বলেন, ‘সরকার মিডিয়া বান্ধব। এই সরকারের সময়ে মিডিয়া সূম্পর্ন স্বাধীন। তথ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে আমার কাছে যতটা খবর আছে, বা আমি যতটা শুনেছি, নবম ওয়েজ বোর্ড দ্রুত হয়ে যাবে।’
তথ্য প্রতিমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাথে সাংবাদিকদের পরিচিতি হওয়ার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় তথ্য সচিব আব্দুল মালেকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি তাঁর নির্দেশনা অনুযায়ি কাজ করতে চাই। কাজ করার ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করি।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। আমি সেই দায়িত্ব সঠিকভাবে, সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই।’
মুরাদ হাসান বলেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি জনগণের সাথে সেতুবন্ধন তৈরি করা। আমি তথ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে সেই কাজটি করতে চাই।
নব নিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই মন্ত্রণালয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমি চাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর সাথে টিম ওয়ার্ক করে কাজ করতে। আমরা এক সাথে মিলেমিশে কাজ করবো। সরকারের সাথে জনগণের যোগসূত্র তৈরি করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat