×
ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-২২
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আয়ারল্যান্ডের মধ্য দিয়ে ইউরোপ সফর শুরু করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডের মধ্য দিয়ে আগামী মাসে তার ইউরোপ সফর শুরু করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।
হোয়াইট হাউস আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদবি উল্লেখ করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলিনিয়া ট্রাম্প আয়ারল্যান্ডের টাইওইসার্চ লিও ভারদকারের আমন্ত্রণে সেদেশে যাবেন।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নরম্যান্ডিতে অবতরণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে স্মরণউৎসবে যোগ দিতে ট্রাম্প পূর্ব নির্ধারিত এই সফরে ব্রিটেন ও ফ্রান্সে যাবেন। তিনি ৫ জুন আয়ারল্যান্ড সফর করবেন। ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর অবতরণকে ডি-ডে হিসেবে অভিহিত করা হয় ।
২০১৭ সালে ক্ষমতায় আসার পর এটাই হবে ট্রাম্পের প্রথম আয়ারল্যান্ড সফর।
শ্যানোন নগরী থেকে ৩৯ মাইল পশ্চিমে ডুনবেগে ভারদকারের সঙ্গে ট্রাম্প বৈঠকে বসবেন।
ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৩ জুন থেকে ৫ জুন পর্যন্ত ব্রিটেনে রাষ্ট্রীয় সফরে থাকবেন। সেখানে তারা ৯৩ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করবেন।
ব্রিটেন সফরকালে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথেও বৈঠকে বসবেন।
ট্রাম্প ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পোর্টসমাউথে একটি সামরিক অনুষ্ঠানে যোগ দিবেন। ১৯৪৪ সালে সেখান থেকে জাহাজ ডি-ডে অবতরণের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। এটি ছিল ইতিহাসের সমুদ্র পথে সবচেয়ে বড় সামরিক অভিযান।
জার্মানির দখলদারিত্ব থেকে ফ্রান্সকে মুক্ত করার লক্ষে এ অভিযান চালানো হয়।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডি-ডে’র প্রধান স্মরণ উৎসবে যোগ দিতে ফ্রান্সে যাবেন।অনুষ্ঠানে যোগদান শেষে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠকে বসবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat