×
ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-২১
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের সাথে জনগণের যোগসূত্র তৈরি করা : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি জনগণের সাথে যোগসূত্র তৈরি করা।
তিনি বলেন, ‘এই মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরা। জনগণের সাথে সরকারের সেতুবন্ধন তৈরি করা।’
তথ্যমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও অধিনস্ত বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে নবনিযুক্ত তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পরিচিতি সভায় এ কথা বলেন।
নব নিযুক্ত তথ্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই মন্ত্রণালয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমি চাই নতুন প্রতিমন্ত্রীর সাথে টিম ওয়ার্ক করে কাজ করতে। দুজনে মিলে কাজ করলে আমাদের কাজ করা অনেক সহজ হবে।’
তিনি বলেন, ‘আমরা এক সাথে মিলেমিশে কাজ করবো। সরকারের সাথে জনগণের যোগসূত্র তৈরি করবো।’
মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি আমি কাজ করতে চাই। কাজ করার ক্ষেত্রে সবাই আমাকে সহযোগীতা করবেন।’
অনুষ্ঠানে তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীলসহ সংস্থার প্রধান ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat