×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৯
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পশ্চিম কমিশনারেটে এপ্রিলে ভ্যাট আদায় বেড়েছে ৩৬ শতাংশ

নিউজ ডেস্ক:-ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট চলতি ২০১৮-১৯ অর্থবছরের এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণ করেছে। এপ্রিল মাসের চূড়ান্ত হিসাব অনুযায়ী গত অর্থবছরের একই মাসের তুলনায় ৩৬ শতাংশ বেশি রাজস্ব আয় হয়েছে।
গত অর্থবছরের এপ্রিল মাসে ভ্যাট আহরণের পরিমাণ ছিল ১৮১ কোটি ১০ লাখ টাকা। আর চলতি অর্থবছর একই মাসে সেটা বেঁড়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৮৭ লাখ টাকা। এ বছর এপ্রিলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৩৩ কোটি ৪১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১৫ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে।
ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান বাসস’কে বলেন,কঠোর নজরদারি,প্রতিষ্ঠান পরিদর্শন,উৎসে কর্তন মনিটরিং, ব্যবসায়ীদের সাথে সংলাপ ও উদ্বুদ্ধকরণ জোরদারের কারণেই এই ফল এসেছে। বছরের পরবর্তী দুই মাস মে ও জুনে রাজস্ব আয়ের এই গতিশীল ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা পশ্চিম ভ্যাটের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) এই কমিশনারেটে মোট রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯৮৯ কোটি ১৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক হাজার ৭৭৭ কোটি ৮৮ লাখ টাকা। এ সময়ে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ১২ শতাংশ।
ভ্যাট ঢাকা পশ্চিমে ফুটওয়্যার,যোগানদার,ফ্লোরস্পেস,নির্মাণ সংস্থা, ইলেকট্রিক ট্রান্সফারমার,প্যাকেজিং ম্যাটেরিয়ালস খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে। গত ১০ মাসে যোগানদার খাতে ১১৫ শতাংশ এবং ফ্লোরস্পেস খাতে ৬৫২ শতাংশের বেশি রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে।
উল্লেখ্য,ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট আগের বছরের তুলনায় ৩৫ শতাংশের বেশি ভ্যাট সংগ্রহ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat