×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেল কোড অনুযায়ী কেরানীগঞ্জ কারাগারে খালেদা জিয়ার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুরাতন কেন্দ্রীয় কারাগারকে জাদুঘরে রূপান্তরের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হবে।
হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেই খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। খালেদা জিয়া রোজাও রাখছেন। কেরানীগঞ্জ কারাগারে জেল কোড অনুযায়ী তার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী নব নির্বাচিত বিজিএমইএ সভাপতি রুবানা হক ও পরিচালকদের সাথে বৈঠক করেন।
‘খালেদা জিয়ার জীবন বিপন্ন করতেই কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার জীবন বিপন্ন করতে তাকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। তাকে জেল কোডের বাইরেও মানবিক কারণে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’
তিনি বলেন,‘খালেদা জিয়া কারাগারে একা থাকতে পারবেন না বলেই তার চাহিদা অনুযায়ী একজনকে তার সাথে দেওয়া হয়েছে। নিরাপরাধ মেয়েটি খালেদা জিয়ার সঙ্গে জেল খাটছে।’
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, আমাদের দেশে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, তার সব কালপিটরা ধরা পড়েছে। তাদের আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। এখন আদালতে তাদের বিচার হবে। তবে, এ কথাটি আমরা বলতে পারি, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।
ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে অনেক গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারে না। প্রতি বছরই সমস্যা হয়, বিজিএমইএ সমাধান করে, এগুলো নিয়ে তারা আগামী ১৯ তারিখে আমাদের সঙ্গে কথা বলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat