×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আহসানউল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৫ই মে জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা

নিউজ ডেস্ক:-আগামী ৭ মে প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
কর্মসুচির মধ্যে রয়েছে ৭ মে সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পু®পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। পবিত্র কোরআনখানি, কালো ব্যাচ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ, স্মরণিকা প্রকাশ , আলোচনা ও স্মরণ সভা।
এই উপলক্ষে আগামীকাল ৫ মে ২০১৯ রোববার সকাল সাড়ে ১০টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘‘ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা ” শীর্ষক এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. হারুন উর-রশিদ ,মুখ্য আলোচক এবং বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল , শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূইয়া এমপি, জাতীয় লীগের সভাপতি জনাব শুক্কুর মাহমুদ, শিক্ষক ,আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করবেন।
আগামী ৭ মে ২০১৯ দিনব্যাপী হায়দরাবাদ ও টঙ্গীতে স্থানীয়ভাবে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দুবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। আহসান উল্লাহ মাস্টার শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদ পুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গীস্থ নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে ও স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার ১৫তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে গ্রামের বাড়ি হায়দরাবাদসহ টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীসহ সকল স্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat