×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া : সিউল

আন্তর্জাতিক ডেস্ক:- উত্তর কোরিয়া শনিবার সাগর অভিমুখে স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়া স্থানীয় সময় আজ সকাল ৯টা ৬ মিনিট থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে পূর্ব উপকূলীয় শহর উনসানের কাছের হোডো উপদ্বীপ থেকে উত্তরপূর্ব দিক লক্ষ্য করে স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জেসিএস আরো জানায়, ক্ষেপণাস্ত্রটি ইস্ট সি অভিমুখে ৭০ থেকে ২শ’ কিলোমিটার পথ অতিক্রম করে। এটি জাপান সাগর নামেও পরিচিত।
উত্তর কোরিয়া সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে ক্ষেপণাস্ত্র উৎপেক্ষণ করেছিল।
উত্তর কোরিয়া তাদের ওপর আরোপিত অবরোধ থেকে রেহাই পেতে চাইলে তাদের একটি দৃশ্যমান, সুদৃঢ় ও টেকসই পরমাণু নিরস্ত্রীকরণ পদক্ষেপ গ্রহণ করতে হবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউং-উহার এমন বক্তব্যের একদিন পরই এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat