×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের চিকিৎসকদের ছুটি বাতিল : ২৩৬২ টি মেডিকেল টিম গঠন

নিউজ ডেস্ক:-স্বাস্থ্য অধিদপ্তর ঘূর্ণিঝড় ‘সুপার সাইক্লোন ফণী’ আঘাত হানতে পারে এমন জেলার উপ-জেলাসমূহের সকল চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি ও সব ধরনের প্রশিক্ষণ বাতিল ঘোষণা করেছে।
এছাড়াও উপকূলীয় অঞ্চলের জেলাগুলো নিয়ে গঠিত বরিশাল, চট্টগ্রাম ও খুলনা এই তিনটি বিভাগের জন্য মোট ২ হাজার ৩৬২টি মেডিক্যাল টিম গঠন করা হযেছে। জরুরী দুর্যোগ মোকাবেলায় এসব টিম কাজ করবে। এর পাশাপাশি বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছ থেকে ১০ হাজার ব্যক্তির জরুরি চিকিৎসা প্রদানের মত প্রয়াজনীয় ওষুধ সম্ভাব্য প্রত্যেকটি বিভাগে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে সংশ্লি¬ষ্ট সকল কর্মকর্তার সমন্বয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানানো হয়।
বিকেলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন জেলার উপ-জেলাসমূহের সকল চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি ও সব ধরনের প্রশিক্ষণ বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা/উপজেলা/প্রতিষ্ঠান ভিত্তিক জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ৫ টি এবং ইউনিয়ন পর্যায়ে ১ টি ‘জরুরি মেডিকেল টিম’ গঠন করা হয়েছে। ইতোমধ্যে বরিশাল বিভাগে ৪৯৭টি, চট্টগ্রাম বিভাগে ১০৪৮টি এবং খুলনা বিভাগে ৮১৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে জেলা/উপজেলা ভিত্তিক স্থানীয় নিয়ন্ত্রন কক্ষ/ কন্ট্রোলরুম চালু করা হয়েছে। এ সকল কন্ট্রোল রুম সব সময় ‘ন্যাশনাল হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম’ স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। সেই সাথে অধিনস্ত পর্যায়ের স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখবে। যোগাযোগের হট নম্বর গুলো হলো ঃ ০১৭৬৯৯৫৪১৩৭, ০১৭৫৯১১৪৪৮৮, ৯৮৫৫৯৩৩।
এই সব দুর্যোগ পূর্ণ বিভাগে জরুরি চিকিৎসা সেবা প্রদানসহ সকল প্রকার এন্টিবায়োটিক, ওআরএস সহ পর্যাপ্ত পরিমাণ ওষুধের মজুদ রাখা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা হতে ১০ হাজার ব্যক্তির জরুরি চিকিৎসা প্রদানের মত প্রয়াজনীয় ওষুধপত্রাদি সম্ভাব্য প্রত্যেকটি বিভাগে প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ‘নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম’ হতে ইতোমধ্যে জরুরি দুর্যোগ মোকাবেলার জন্য ঔষধ সরঞ্জামাদি জেলা পর্যায়ে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ট্যাব এজিথ্রমাইসিন ৫০০ এম জি ৫০০০, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ৪,৭৭,৮০০ টি, কলেরা স্যালাইন ১০০০ সিসি সেট ৬০০ ব্যাগসহ অন্যান্য জরুরি ঔষধ মজুদ আছে।
এছাড়াও জরুরি রোগী পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat