×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইভিএম পদ্ধতিতে জাল ভোট দিতে পারবে না: সিইসি

নিউজ ডেস্ক:-প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বড় একটি রজিনৈতিক দল অংশ গ্রহণ না করায় ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে ময়মনসিংহে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় কেউ জাল ভোট দিতে পারবে না। ভোটার নিজের ভোটটা নিজে দিতে পারবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে জনগণকে ভোট প্রদানের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ভোটাররা ভোট দিতে পারবে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবে সে পরিস্থিতিও আমরা সৃষ্টি করেছি।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সিইসি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, ময়মনসিংহের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ময়মনসিংহ রিটার্নিং অফিসার আলীমুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat