×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অসুস্থ সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক :- গুরুতর অসুস্থ প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন একুশে পদক প্রাপ্ত শিল্পী সুবীর নন্দীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার এ্যাম্বুলেন্সযোগে সোমবার সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।

হৃদরোগে আক্রান্ত হলে শিল্পী ও সুরকার সুবীর নন্দীকে গত ১৪ এপ্রিল ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। তারপর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ এই শিল্পীর চিকিৎসার বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat