×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৮
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন আইন কার্যকর প্রশ্নে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক:-‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে নিস্ক্রিয়তা নিয়ে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি আজ রুল জারি করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রুল জারি করে আদেশ দেয়।
‘সড়ক পরিবহন আইন ২০১৮’-কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের (রেসপনডেন্ট) ব্যর্থতা, নিস্ক্রিয়তা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না-রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে বাসস’কে জানান রিটকারী একলাছ উদ্দিন ভুঁইয়া।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল পূরবী রাণী সাহা ও পূরবী রানী শর্মা।
পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া ও আইনজীবী রিপন বাড়ৈ গত বুধবার জনস্বার্থে এ রিট আবেদনটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিব, প্রধানমন্ত্রী সচিব, জনপ্রশাসন সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদ বিষয়ক সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রেসপনডেন্ট করা হয়েছে।
এর আগে আইনটি কার্যকর করতে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে এইচআরপিবি’র পক্ষে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিল।
রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, গত বছরের ৮ অক্টোবর আইনটা সংসদে পাশ হওয়ার পর গেজেট হয়েছে। ওই আইনের মধ্যেই বলা ছিল সরকার গেজেট প্রকাশ করে আইনটাকে কার্যকর করবে। তিনি বলেন, আইনের পর ছয় মাস হয়ে যাওয়ার পরেও সরকার গেজেট প্রকাশ করেনি। আমরা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম গেজেট প্রকাশ করে আইনটা কার্যকর করার জন্য। সেটা না হওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে রিট আবেদনটি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat