×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৬
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত পালিত হবে : ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:- পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, ‘শাবান মাসের চাঁদ দেখা নিয়ে আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত আগামী ২১ এপ্রিল দিবাগত রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত বহাল থাকছে। চাঁদ দেখা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে আলেম-ওলামাদের নিয়ে গঠিত ১১ সদস্যের সাব-কমিটির সুপারিশে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’
গত ১৩ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কমপ্লেক্সস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ওই সাব-কমিটি গঠিত হয়।
সেই সাব-কমিটি বৈঠক করে কিছু সুপারিশমালা তৈরি করে এবং তা ধর্ম মন্ত্রণালয়ে পাঠায়। মঙ্গলবার এই সুপারিশমালা প্রকাশকালে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ‘আগামী ২১ এপ্রিল (রোববার) দিবাগত রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত বহাল থাকছে।’
গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিলো, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।
তবে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামে একটি সংগঠন দাবি করে বসে, সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিনগত রাতে শবে বরাত পালিত হওয়ার কথা।
এ নিয়ে বিতর্ক এড়াতে জরুরি বৈঠক ডাকে সরকার, গঠন করে সাব-কমিটি। শেষ পর্যন্ত এই সাব-কমিটি আগের সিদ্ধান্তই বহাল রাখার সুপারিশ করে সরকারকে।
সংবাদ সম্মেলনে সাব-কমিটির আহবায়ক মাওলানা মুফতী মুহাম্মাদ আবদুল মালেক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat