×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৬
  • ৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ভিডিও পরিবেশকদের প্রাণনাশের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক :-নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হত্যাযজ্ঞের ভিডিওচিত্র রাখা ও পরিবেশেনের দায়ে অভিয্ক্তুদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। গত মাসে এক শ্বেতাঙ্গ উগ্রপন্থী ও বন্দুকধারী ওই হামলা চালায়।
মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়।
ভয়াবহ ওই হামলার সময় ফুটেজটি সরাসরি সম্প্রচার করা হয় এবং এর কয়েকঘন্টা পর খুব দ্রুত ইন্টারনেটের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষ এই ভিডিওটি শেয়ার না করার জন্য মানুষকে সতর্ক করে। নিউজিল্যান্ডে ভিডিওটিকে অবৈধ ঘোষণা করা হয়।
১৫ মার্চের ওই বর্বরোচিত হামলার ভিডিওচিত্র রাখা ও ছড়িয়ে দেয়ার অভিযোগে ৬ জনকে সোমবার আদালতে হাজির করা হয়।
প্রসিকিউটর পিপ কারির বরাত দিয়ে ক্রাইস্টচার্চ কোর্ট নিউজ ওয়েবসাইট জানায়,‘ওই হামলার ভিডিওচিত্র রাখা ও ছড়িয়ে দেয়ার জন্য অনেককে ইতোমধ্যেই প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।’
আরো ছয় জনের মধ্যে পাঁচ জনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আদালতের নির্দেশের প্রেক্ষিতে তাদের নাম প্রকাশ করা যাবে না।
বিচারক স্টিফেন ও’ক্রিস্কোল জামিনে তিন জনকে মুক্তি দিয়েছেন।
তিনি গোপনীয়তা রক্ষা করা ও আইন নিজের হাতে তুলে না নেয়ার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat