×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৫
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহানগরী ও পৌর এলাকায় আধুনিক জনবান্ধব নগর সেবা প্রদান করুন : এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্ক:-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহানগরী ও পৌর এলাকায় নাগরিকদের আধুনিক জনবান্ধব নগর সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ সোমবার বিকালে সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সূচকসমূহের লক্ষ্যমাত্রা শতভাগ নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নিজস্ব আয়, সম্পদ বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় অর্থায়ন, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন একং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সকল পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম পরিকল্পিত, নিরাপদ ও টেকসই নগর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, জলাবদ্ধতা দূরীকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পথচারীদের যাতায়াতের অধিকার প্রতিষ্ঠা, প্রতিবন্ধী-সংবেদনশীল ফুটপাত নির্মাণ, পাবলিক টয়লেটের সংখ্যা বৃদ্ধিসহ বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দিক-নির্দেশনা নে।
মন্ত্রী বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অর্জনসমূহের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং যে সূচকসমূহে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।
এ সভায় জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে ২০১৮ সালের ৪ জুলাই ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়া সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের সাথে এ বিভাগের আওতাধীন ১৯ টি দপ্তর ও সংস্থার প্রধানগণ ২০১৮ সালের ১২ জুন ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat