×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৫
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:-বগুড়ায় রবিবার রাতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকার বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মাহবুব আলম শাহীন (৫৫) সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার পরিবহন ব্যবসা ছিল।

এলাকাবাসী জানান, শহরের নিশিন্দারার হাউজিং এস্টেট এলাকার একটি শরীরচর্চা কেন্দ্র থেকে রাত ১১টার দিকে বেরিয়ে বাসার ফেরার পথে ৪-৫জন শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই শাহীন মারা গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শাহীনকে কারা, কেন হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। খুনিরাও চিহ্নিত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat