×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৪
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতো না : শিল্প প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব হতো না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনার আলোকে সরকার পরিচালনা করছে। সকল ধর্ম ও বর্ণের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে যে সব বাধা রয়েছে তা দূর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কামাল আহমেদ মজুমদার আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের উদ্যোগে কাউন্সিলরের কার্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মোল্লা।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতি অসাম্প্রদায়িক চেতনা লালন করে। পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সমাজের সকল অন্যায়ের প্রতিবাদ জানানো হয়।
তিনি বলেন, যারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকলকে সচেতন থাকতে হবে।
পরে, শিল্প প্রতিমন্ত্রী ইব্রাহিমপুরে মনিপুর স্কুল ও কলেজে নববর্ষ উদযাপন ও বৈশাখী গান এবং মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat