×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যারিস রুলবুক খ্যাত কপ-২৪ এর সিদ্ধান্তসমূহ সকল অংশীজনকে মানতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্যারিস রুলবুক খ্যাত কপ-২৪ এর সিদ্ধান্তসমূহ সকল অংশীজনকে অবশ্যই মেনে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ আয়োজিত ‘সকলের জন্য জলবায়ু ও টেকসই উন্নয়ন’ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য প্রদানকালে এই আহ্বান জানান। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সভায় প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বৃহৎ কার্বন উদগীরণকারী দেশগুলোকে অবশ্যই দ্রুততার সাথে গ্রীন হাইজ গ্যাস উদগীরণ বন্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোকে ২০২০ সালের মধ্যে বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সরবরাহের প্রতিশ্রুতি এবং ২০১৯ এর মধ্যে গ্রীন ক্লাইমেট ফান্ড অবশ্যই পুনর্ভরণের ব্যবস্থা নিতে হবে। আর্থিক তহবিল সরবরাহ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নাজুক উন্নয়নশীল দেশসমূহের অভিযোজন প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পাশে দাড়াঁতে হবে যাতে ক্ষতিগ্রস্থ দেশগুলো সক্ষমতা বিনির্মাণ করতে পারে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি উল্লেখ করে বলেন, বাংলাদেশ কখনোই উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য কার্বনের মাথাপিছু উদগীরণ অতিক্রম করবে না।
এছাড়া জলবায়ু পরিবর্তন রোধ ও দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়গুলো বাংলাদেশ তার জাতীয় পরিকল্পনা ও টেকসই উন্নয়ন কৌশলের মূল ধারায় সন্নিবেশিত করেছে আর এক্ষেত্রে জিডিপি’র এক শতাংশেরও বেশি ব্যয় করছে মর্মে সভাকে জানান প্রতিমন্ত্রী।
টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ এর অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিষয়সমূহের প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য বৈশ্বিক জলবায়ু সুরক্ষার লক্ষ্যকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদ এই সভার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat