×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন : ৫ সদস্যের তদন্ত কমিটি
রাজধানীর গুলশান-১–এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর এ কমিটি গঠন করা হয়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশান-১–এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লাগে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সহযোহিতায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুনের সূত্রপাত ঘটলে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট সেখানে যোগ দেয়। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও র্যাবব-পুলিশ তৎপরতায় প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat