×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩৬ টাকা কেজি দরে বোরো চাল কিনবে সরকার
নিউজ ডেস্ক:-কৃষকদের কাছ থেকে সরাসরি কেজি প্রতি ৩৬ টাকা দরে বোরো চাল ও ২৬ টাকা কেজি দরে বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আতপ চাল ৩৫ টাকা এবং ২৮ টাকা কেজি দরে গম কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি এই ধান, চাল ও গম কেনা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণায়ের সভা কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, ‘সরকার ৩৬ টাকা দরে চলতি বছর ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে আরও দেড় লাখ টন বোরোর আতপ চাল, ২৬ টাকা কেজিতে দেড় লাখ টন বোরো ধান এবং ২৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম কিনবে।’ আগামী ২৫ এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সরকারিভাবে এই ধান, চাল ও গম সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, এবার সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছি। তবে গোডাউনে ধারণ ক্ষমতা থাকলে আরও কিনবো। আমরা চাই কৃষকরা যেন নায্যমূল্য পায়। এর আগে অনুষ্ঠিত বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat