×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-১৩
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্য এপ্রিল রাজধানীতে চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস : সাঈদ খোকন
নিউজ ডেস্ক:-গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের সুবিধার্থে মধ্য এপ্রিল থেকে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মতিঝিলে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বিষয়ে গঠিত কমিটির সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন আজ বুধবার সাংবাদিকদের এ কথা জানান। নগরভবনের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় সকল প্রক্রিয়া সম্পন্ন করে মধ্য এপ্রিল থেকে আমরা চক্রাকার বাস সার্ভিস চালু করতে পারবো বলে আশা করছি।’ এর আগে সিটি কর্পোরেশনের সভাকক্ষে মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আব্দুর রহমান, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ খান, ডিএমপি, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএ, রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর এই কমিটি গঠন করা হয়। ডিএসসিসি মেয়রকে আহ্বায়ক করে ১০ সদস্যের এ কমিটিতে ডিএনসিসির মেয়রকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্যরা হলেন- বিআরটিএ’র চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat