×
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস
আন্তর্জতিক ডেস্ক:-বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত জামায়াতে ইসলামির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সংসদের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হওয়া প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। ইন্ডিয়ানা রাজ্যের মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস ২৮ ফেব্রুয়ারি প্রস্তাবটি পেশ করেন।
প্রস্তাবে বলা হয়, ‘মার্কিন প্রতিনিধি পরিষদ স্পষ্টভাবে জামায়াতে ইসলামী ও অন্যান্য উগ্রবাদী সংগঠনের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।’ দক্ষিণ এশিয়ায় মৌলবাদী গোষ্ঠীদের দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র চিন্তিত। বাংলাদেশের মতো পাকিস্তানকেও জামায়াতের লাগাম টেনে ধরতে ওই প্রস্তাবের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে। জিম ব্যাংকসের প্রস্তাবে আরও বলা হয়, ‘বাংলাদেশে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরপেক্ষ গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। দেশটিতে চরমপন্থী ও জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে তা বন্ধে এমন পদক্ষেপ জরুরি।’ জামায়াতে ইসলামী ও তার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো ধর্মীয় স্বাধীনতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে উল্লেখ করে তা বন্ধ, নিয়ন্ত্রণ ও বানচাল করতেও বাংলাদেশ ও পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিনিধি পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবে জামায়াতে ইসলামীকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদী ও জিহাদিদের মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের যেসব সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে তাদেরকে গোষ্ঠীটির জন্য যেকোনো ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat