×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে ভারতীয় বোমাবর্ষণের স্থানে অক্ষত ভবন
আন্তর্জতিক ডেস্ক:- ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে জইশ-ই-মোহাম্মদের শিবিরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়ার যে দাবি করেছে সেখানে জইশ-এর মাদ্রাসা ভবন এখনও অক্ষত অবস্থায় আছে। উচ্চ রেজ্যুলুশনের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের গত ৪ মার্চ ধারণকৃত ছবি প্রকাশের পর ভারতের দাবি আরো প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের ধারণকৃত ছবিতে দেখা যায়, ভারতের বিমান বাহিনী যেখানে হামলা করে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করছে তাতে ৬টি ভবন অক্ষত অবস্থায় আছে। এছাড়া স্যাটেলাইটের মাধ্যমে ধারণকৃত নতুন এসব ছবির সঙ্গে ২০১৮ সালের এপ্রিলে গ্রহণ করা স্যাটেলাইট ছবিগুলোর তেমন কোনো পার্থক্য নেই। নতুনভাবে ধারণকৃত ছবিগুলোতে দেখা যায়, ওই এলাকায় ভবনগুলোর ছাদে দৃষ্টিগোচর হওয়ার মতো কোনো ছিদ্র নেই। কোথাও বোমা হামলা করা হয়েছে তারও কোনো চিহ্ন নেই, বিস্ফোরণের ধাক্কায় উড়ে যাওয়া কোনো দেয়াল নেই। মাদ্রাসার আশপাশে নেই কোনো উপড়ে পড়া গাছের চিহ্ন। ১৫ বছর ধরে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেন ইস্ট এশিয়া ননপ্রলিফিয়ারেশন প্রজেক্টের পরিচালক জেফ্রি লুইস বলেন, উচ্চ রেজ্যুলেশনের ছবিগুলো থেকে বোঝা যায়, সেখানে যে কোন বোমাবর্ষণ করা হয়েছে তার কোন চিহ্ন পাওয়া যায় না। এছাড়া এসব ছবির ব্যাপারে ভারতীয় সরকারে সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোন মন্তব্য পাননি বলে জানিয়েছে রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat