×
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৫
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ থেকে ভার্নিশ যুক্ত ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট চালু হবে
নিউজ ডেস্ক:-আগামী ৭ মার্চ বৃহস্পতিবার হতে বাংলাদেশ ব্যাংক শতভাগ কটন কাগজে ভার্নিশ যুক্ত ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ব্যবহার চালু হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং এর অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। আজ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়,উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরো সুদৃঢ় করার লক্ষ্যে উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০শতাংশ কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশ যুক্ত করে গর্ভনর ফজলে কবির এর স্বাক্ষর সম্বলিত ১৪০ মিমি ী ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। নতুন প্রচলিত এ নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। নোটের দুদিকে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। এর ফলে নোটটি চকচকে করবে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে, কম ময়লা হবে এবং এর উপর কলম দিয়ে লেখা কঠিন হবে। এছাড়া,নতুন মুদ্রণ করা এ নোটটি ব্যবহারের সময় আগের নোটের মত খসখসে না হয়ে কিছুটা পিচ্ছিল হবে। প্রচলিত ১০০ টাকার নোটের আগের সকল বৈশিষ্ট্য অক্ষুণœ থাকবে। নোটের রং, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলন থাকা ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে আগের মতোই চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat