×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০২
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সহিংস উগ্রবাদ দমনে রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার প্রয়োজন : ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক:-ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সহিংস উগ্রবাদ দমনে রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার প্রয়োজন। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকারের কারণে আমরা দ্রুত জঙ্গীবাদের বিস্তার প্রতিরোধে সক্ষম হয়েছি। ডান-বাম বা ধর্মীয় কোনো ধরণের উগ্রবাদই এ দেশের মানুষ অতীতেও গ্রহণ করেনি, ভবিষ্যতে করবে না বলে আমাদের বিশ^াস। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতায় সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্প। এই বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে আজ উগ্রবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে। অনেক উন্নত দেশও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে জঙ্গীবাদ প্রতিরোধে আমাদের মতো এত দ্রুত সাফল্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, এর আগে দেশে বাংলা ভাই-এর উত্থান ঘটলেও প্রথমে রাজনৈতিক অঙ্গীকার না থাকার কারণে তখন তা নির্মূল করা সম্ভব হয়নি। কিন্তু পরে রাজনৈতিক অঙ্গীকারের কারণেই বাংলা ভাইকে দমন করা সম্ভব হয়। এদিকে রাজধানীর গুলশানে হলি আর্টিজানের ঘটনার পর গ্রামে গ্রামে পাড়া-মহল্লায় সহিংস উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যমত তৈরি হয়েছে। আর এটা সম্ভব হয়েছে সরকারের পদক্ষেপ ও সামাজিক সচেতনতার কারণে। প্রতিযোগিতায় নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে লালমাটিয়া মহিলা কলেজে বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। বিচারক ছিলেন প্রাক্তন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, মোহসিন উল হাকিম, পারভেজ রেজা ও জাহিদ রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat