×
ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তরের নব-নির্বাচিত মেয়রের সাক্ষাৎ
নিউজ ডেস্ক:-ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। নব-নির্বাচিত মেয়র ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও ডিএনসিসি’র মেয়র নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলামকে অভিনন্দন জানান এবং মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মো. রাশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক ও মো. ফারুক খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম, ডা. দীপু মনি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সহ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি, আব্দুস সালাম মোর্শেদী এমপি, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ডিএনসিসি’র উপ-নির্বাচনে গত রাতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮,৩৯,৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাফিন আহমেদ লাঙ্গল প্রতীকের ৫২,৪২৯ ভোট পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat