×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোটার দিবস স্বাধীনতার মাসকে আরো অর্থবহ করবে : শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক:- শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি বলেছেন, একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর গণতান্ত্রিক পথ-চলা খুঁজে নিবেন। তিনি আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যাদের বয়স ১৮ হয়েছে, তাদের ভোটার হওয়া এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উদ্ধুদ্ধ করার লক্ষ্যই জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। তিনি বলেন, ‘১ মার্চ জাতীয় ভোটার দিবস এ কারণেই করা হয়েছে, যাতে স্বাধীনতার মাস আরো অর্থবহ হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে অভিযাত্রা চলছে, তা আরো সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এ সভায় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান প্রমুখ বক্তৃতা করেন। আলোচনা সভার পূর্বে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat