×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিটি করপোরেশনের নির্বাচনে ভোটারদের উপস্থিত ছিলো বেশি
নিউজ ডেস্ক:- বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১ সালে অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের চেয়ে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটারদের উপস্থিত বেশি ছিলো। ২০০১ সালের নির্বাচনে ১০ শতাংশ লোক উপস্থিত ছিলো। তাহলে তুলনা করেন তখন কি হয়েছিল।
শুক্রবার (১ মার্চ) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ওটা তো একেবারেই ভোটারশূন্য নির্বাচন ছিল। তখন ১০ শতাংশ ভোট নিয়ে সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার এতকিছুর পরেও তুলনামূলক উপস্থিতি অনেক বেশি। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দল না থাকলে উপস্থিতির ব্যাপারটা এমন হয়। তাছাড়া কাল  আবহাওয়াও খারাপ ছিল। দুই-তিনদিন ছুটিতে অনেকে বাড়ি চলে গেছে। ওবায়দুল কাদের আরও বলেন, সুবিধা বুঝে বিএনপি নির্বাচন করে। এর আগে তারা সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিয়েছিল। তখন চারটি সিটি করপোরেশনে তারা জিতেছিল। তাতে তো আকাশ ভেঙে পড়েনি। আসলে রাজনীতি জোয়ার ভাটার মতো। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। একটি রাজনৈতিক দল আজীবন ক্ষমতায় থাকবে এমন অহমবোধ থাকা উচিত নয়। তিনি বলেন, বিএনপি যেভাবে একের পর এক নির্বাচন বয়কট করা শুরু করেছে; তাতে আগামী জাতীয় নির্বাচনে তাদের অবস্থা আরো খারাপ হবে। নির্বাচন থেকে দূরে সরে যাওয়া মোটেই গণতান্ত্রিক নয়। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নেতাকর্মীরা কিন্তু অংশ নিচ্ছে। অংশ নেওয়া নেতাদের বহিষ্কার করা হলেও মাঠের কর্মীরা থেমে নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat