×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে : জাতিসংঘ দূত
নিউজ ডেস্ক:-সফররত জাতিসংঘ মহাসচিবের মানবিক বিষয়ক দূত ড. আহমেদ আল মেরিকী বলেছেন, মানবিক সহযোগিতা বা ত্রাণ দিয়ে নয় রোহিঙ্গা সংকট সকলকে একসাথে মিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ বাংলাদেশ অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ড. আহমেদ বলেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গা সংকট সমাধান না হবে ততদিন জাতিসংঘ সকল প্রকার মানবিক ও আর্থিক সহযোগিতা বাংলাদেশকে দিয়ে যাবে। অনুষ্ঠানে ইউনিসেফ নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে বক্তব্য রাখেন। তারা উভয়ই গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি যৌথ সফরে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন। পরিদর্শনশেষে আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাতিসংঘ দুত বলেন, “আজকে আমাদের রোহিঙ্গা শিশুদের জন্য বেশি বিনিয়োগ করতে হবে। যাতে করে তারা ভালোভাবে জীবন-যাপন করতে পারে। মিয়ানমারে সামাজিক পরিবর্তন আসার পর তাদের দেশে না ফেরত যাওয়া পর্যন্ত শিশুদের জন্য কাজ করতে হবে।” হেনরিটা বলেন, “রোহিঙ্গা শিশু ও কিশোরদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তাদেরকে নিজের পায়ে দাড়াতে সহযোগিতা করতে হবে। সঠিক বিনিয়োগের মাধ্যমে রোহিঙ্গারা একদিন তাদের সম্প্রদায় তথা বিশ্বের জন্য সম্পদ হিসাবে গন্য হবে।” ইউনিসেফ বাংলাদেশ ৬ লাখ ৮৫ হাজার রোহিঙ্গার জন্য ২০১৯ সালের জন্য ১৫২ মিলিয়ন ডলার ফান্ড সহযোগিতা প্রত্যাশা করেছে। ফেব্রƒয়ারির মধ্যে আবেদনের প্রেক্ষিতে ২৯ শতাংশ ফান্ড সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে তিনি বলেন। তিনি বলেন, বয়স্ক রোহিঙ্গাদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিসহ নানান উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ইউনিসেফ বর্তমানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় ৪ থেকে ১৪ বছর বয়সের ১ লাখ ৫৫ হাজার শিশুকে শিক্ষা ও সেবা দিয়ে যাচ্ছে। মিয়ানমারে সামরিক বাহিনীর অভিযানে নির্মমভাবে নির্য়াতনের শিকার হয়ে গত বছর আগস্ট পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat