×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত
নিউজ ডেস্ক: – রাজধানীসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পরে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার সকাল ৭টা থেকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টিতে রাস্তায় কমে যায় গণপরিবহনের সংখ্যা। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ইত্তেফাক অনলাইনকে জানান, সকাল ৯টা পযন্ত রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এদিকে বৃষ্টির কারণে রাজধানীতে গণপরিবহন কমে গেলে ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। এ সময় তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হ্ওায়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে মাঝারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat