×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুরাদনগর উপজেলায় ফেসবুকে হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার
নিউজ ডেস্ক:–কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফেসবুকে ইসলাম ধর্ম, নবীজি ও তার মেয়ে মা ফাতেমাকে নিয়ে অশালীন মন্তব্য করায় খন্দকার শরীফুল ইসলাম চয়ন (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা সদরের মাস্টারপাড়াস্থ নিজ বাড়ি থেকে চয়নকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত খন্দকার শরীফুল ইসলাম চয়ন উপজেলা সদরের মাস্টার পাড়ার খন্দকার আমিরুল ইসলাম মাস্টারের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, খন্দকার শরীফুল ইসলাম চয়ন নিজ ফেসবুকে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম, হযরত মোহাম্মদ (সঃ) ও তার মেয়ে মা ফাতেমাকে নিয়ে অশালীন মন্তব্য লিখে আসছিল। এ ঘটনায় উপজেলার রায়তলা গ্রামের ইকবাল হোসেন রবিবার রাতে মুরাদনগর থানায় একটি অভিযোগ করলে পুলিশ সোমবার সকালে খন্দকার শরীফুল ইসলাম চয়নকে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, ‘আটককৃত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat